Thursday, May 14, 2026

গুরুংয়ের ৫ সঙ্গীর অন্তর্বর্তী জামিন

Date:

Share post:

করোনা সংক্রমণে কথা মাথায় রেখে পাহাড়ের মোর্চার নেতা বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ পাঁচজনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদের বিরুদ্ধে মামলা চলছিল। ভিডিও কনফারেন্সে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। অভিযুক্তরা তিন মাসের জামিন পেয়েছে। ২০১৮তে দার্জিলিংয়ের বাদামতাম থেকে জিলোটিন স্টিক উদ্ধার ও একাধিক দেশদ্রোহীতার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। দার্জিলিং সংশোধনাগারে ছিল। ২০১৭-র জুন মাসে পাহাড়ে আন্দোলন শুরু হয় আর সেই আন্দোলনের সূত্র ধরেই ২০১৮ সালে পূরন তামাং, শেখর রাই, বিশাল তামাং, ভাস্কর রাই সফর লামা গ্রেফতার হয়।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...