Friday, May 8, 2026

একদিনে রেকর্ড মৃত্যু মার্কিন মুলুকে

Date:

Share post:

করোনা দাপটে নাজেহাল সারা বিশ্ব। কোনও ভাবেই বাগে আনা যাচ্ছে না। মৃত্যু সংখ্যা প্রায় ৬০ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে সবচেয়ে খারাপ দশা মার্কিন মুলুকে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় আমেরিকা যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪৮০ জনের।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ১৯ ট্র্যাকারের মাধ্যমে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে সাড়ে আটটা থেকে শুক্রবার সন্ধে সাড়ে আটটা পর্যন্ত মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১৪৮০ জনের। গত ২৭ মার্চ ইতালিতে ভাইরাস আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা রেকর্ড করেছিল। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৯৬৯ জনের। এবার সেই রেকর্ড ভেঙে দিল যুক্তরাষ্ট্র। একদিনে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় দেড় হাজারের দোরগোড়ায়। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২,৭৭,৪৬৭। মৃত্যু হয়েছে ৭৪০২ জনের।

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...