Friday, May 8, 2026

শুধু হাঁচি-কাশি নয়, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস থেকেও ছড়াতে পারে করোনা, সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞ

Date:

Share post:

এতদিন শোনা যাচ্ছিল, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে নির্গত ড্রপলেট থেকেই করোনা সংক্রমণের আশঙ্কা। সেজন্য সোশ্যাল ডিসটেন্সিং, মাস্ক ব্যবহার এবং দুই ব্যক্তির মধ্যে অন্তত দু’মিটার বা ছ’ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছিল। কিন্তু এবার আরও উদ্বেগজনক সম্ভাবনার কথা শোনালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি স্টিফেন ফউসি। কিছুদিন আগে তিনিই হোয়াইট হাউসকে সাবধান করে বলেছিলেন, করোনার সংক্রমণে আমেরিকার প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। এরপর বাধ্য হয়ে ট্রাম্প প্রশাসন ৩০ এপ্রিল পর্যন্ত আমেরিকার বহু জায়গায় লকডাউন ঘোষণা করে।

কিন্তু এবার সেই ফউসি আরও একটি চমকপ্রদ তথ্য আনলেন দুনিয়ার সামনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. ফউসি শুক্রবার দাবি করেছেন, শুধু হাঁচি বা কাশি নয়, বরং আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস থেকেও ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। এমনকী, শুধু কথা বললেও ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে সব মানুষকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই মার্কিন বিজ্ঞানী। এ প্রসঙ্গে ট্রাম্পও বলেন, আর বাছাবাছি নয়, বাইরে বেরোলে সবাইকে মাস্ক পরতে হবে। এমনকী স্কার্ফ বেঁধে নিলেও অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...