Saturday, June 20, 2026

পরিযায়ী শ্রমিকদের বেতন নিয়ে আবেদন সুপ্রিম কোর্টে

Date:

Share post:

করোনার দাপটে জেরবার গোটা বিশ্ব। এতে সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। নেই খাবারের জোগান। ফুরিয়ে গিয়েছে হাতের টাকাও। ভিন রাজ্য থেকে ফিরতে পারছেন না বাড়িও। এই পরিস্থিতির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা করলেন দুই সমাজকর্মী হর্ষ মান্দের ও অঞ্জলি ভরদ্বাজ। সুপ্রিম কোর্টের কাছে তাঁদের আবেদন, কেন্দ্র যাতে পরিযায়ী শ্রমিকদের মৌলিক ন্যূনতম বেতন দেয়। এই পিটিশনের ভিত্তিতে শনিবার, কেন্দ্রকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত ।

আবেদনকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, প্রধানমন্ত্রী লকডাউন জারি করলেও, ভিন রাজ্যে থাকা শ্রমিকদের কথা ভাবেননি তিনি। এই লকডাউনে তাঁরাই সব থেকে বেশি সমস্যায় রয়েছেন। বেশিরভাগ শ্রমিকই কাজ হারিয়েছেন। তাই এই অবস্থায় ন্যূনতম আর্থিক সাহায্য তাঁদের প্রয়োজন।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...