Monday, May 11, 2026

নিজামুদ্দিন কাণ্ড: খোঁজ মিলল আরও ৮০০ বিদেশির

Date:

Share post:

দিল্লির বিভিন্ন প্রান্তের মসজিদে লুকিয়ে রয়েছেন বিদেশি তবলিঘ-ই-জামাত সদস্যরা। সেই সংখ্যাটা মোটেই কম নয়। দিল্লি পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সরকারি আধিকারিকদের দল গত চারদিনে যে তথ্য জোগাড় করেছে তাতে দেখা যাচ্ছে লুকিয়ে থাকা বিদেশি জামাত সদস্যদের সংখ্যা ৮০০-র বেশি।

ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া ৯৬০ জন বিদেশি নাগরিককে চিহ্নিত করে ইতিমধ্যে তাদের কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার কেন্দ্র সরকার জানিয়েছে, পৃথিবীর ৪১টি দেশ থেকে দিল্লির মসজিদে এসেছিল এই জামাত সদস্যরা। এদিকে নতুন ৮০০- র বিদেশি র খোঁজ পাওয়ায় বেড়েছে উদ্বেগ।

প্রাথমিক ভাবে মনে করা হয় নিজামুদ্দিন এলাকার মসজিদের ছ’তলার ডরমেটরিতেই দু’শোর বেশি বিদেশি নাগরিক রয়েছেন। শনিবার সকালে দিল্লি পুলিশ জানায় সংখ্যাটা তার ৪ গুণ বেশি। দিল্লি পুলিশ সংবাদ মাধ্যমকে যে তথ্য দিয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, উত্তর-পূর্ব দিল্লির মসজিদ থেকে ১০০ জন, দক্ষিণ-পূর্ব দিল্লি থেকে ২০০ জন দক্ষিণ ও পশ্চিম দিল্লি থেকে ১৭৭জনের খোঁজ মিলেছে।

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...