Monday, May 11, 2026

ছেলের জন্মদিনের অনুষ্ঠান বাতিল, বরাদ্দ অর্থ ত্রাণ তহবিলে দান

Date:

Share post:

করোনা মোকাবিলায় সরকারের তহবিলে টাকা দরকার। সেই কারণে ছেলের জন্মদিন পালন না করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করলেন শিলিগুড়ির ঘোষ দম্পতি। শনিবার, ছেলের জন্মদিন। তবে এই অবস্থায় অনুষ্ঠান বাতিল করেন তাঁরা। তার পরিবর্তে ছেলের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান বাবদ যে অর্থ খরচের কথা ছিল তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন ওই দম্পতি।

শিলিগুড়ি পুরনিগমের ২২ নং ওয়ার্ডের বাসিন্দা বাপন ও পাঞ্চালী ঘোষ। তাঁদের একমাত্র ছেলে রুদ্রায়ণ। পাঁচ বছর পূর্ণ হল রুদ্রায়ণের। সেই উপলক্ষ্যে ধূমধাম করে জন্মদিন পালনের কথা ছিল। সেই মতো আগাম প্রস্তুতিও ছিল। তবে লকডাউন পরিস্থিতিতে অনুষ্ঠান বাতিল করতে হয়। তবে জন্মদিনের অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার, সকালে পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ি গিয়ে তাঁর হাতে চেক তুলে দেন তাঁরা। ওই দম্পতি জানান, ছেলের জন্মদিন উপলক্ষ্যে করোনা মোকাবিলায় সামিল হতে পেরে তাঁরা খুশি।

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...