Sunday, June 21, 2026

রবিবার রাতে বিদ্যুৎ বিপর্যয় এড়াতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

Share post:

একসঙ্গে সারা দেশের সব আলো নিভিয়ে দিলে বিদ্যুতের চাহিদা-যোগানের ভারসাম্য নষ্ট হতে পারে। নেমে আসতে পারে বিদ্যুৎ বিপর্যয়। এই আশঙ্কার কথা আগেই জানানো হয়েছিল ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’- এ। এই খবর প্রচারিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল সব আলো একসঙ্গে বন্ধ নয়। ৫ এপ্রিল আলো বন্ধের নির্দিষ্ট বিধিনিষেধ জানানো হয়েছে।

একনজরে কেন্দ্রের নির্দেশ:

• রাস্তার আলো বন্ধ হবে না

• হাসপাতাল ও অন্যান্য অত্যাবশক পরিষেবা দফতরের আলো বন্ধ হবে না

• বাড়ির শুধু আলোই বন্ধ হবে৷ টিভি, ফ্রিজ ইত্যাদি সব চালু রাখা যাবে৷

আরও কিছু নির্দেশ পরে জানানো হবে বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক৷ রবিবার রাত নটায় হঠাৎ করে সব আলো নিভিয়ে আবার ন’টা ন’মিনিটে সব আলো জ্বালালে পাওয়ার গ্রিড বসে যেতে পারে। আগেই বিদ্যুৎ দফতরের তরফ থেকে এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। তারপর এই নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্র।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...