Monday, June 22, 2026

করোনা সঙ্কটের মধ্যেই শহরে ফের রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া! এবার ভাইয়ের মৃতদেহ আগলে দিদি

Date:

Share post:

করোনা সঙ্কটের মধ্যেই শহরে ফের রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া। এবার ভবানীপুর থানা এলাকার মাধব চ্যাটার্জি লেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। একইসঙ্গে মৃতদেহ আগলে বসে থাকা আগলে বসে থাকা মৃতের দিদিকেও উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকা থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে থাকে। কিন্তু ঠিক কোথা থেকে সেই দুর্গন্ধ ছড়াচ্ছে, তা অনুমান করতে পারছিলেন না। পরে স্থানীয়রা যখন বুঝতে পারে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে, তখন তাঁর সেখানে যান। কিন্তু আবাসনের মালকিন তাঁদের প্রথমে বাধা দেন বলে অভিযোগ।

এরপর প্রতিবেশীরা কার্যত জোর করে ফ্ল্যাটের ভিতর ঢুকে দেখেন সেখানে পড়ে আছে ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ। আর ভাইয়ের মৃতদেহ আগলে বসে আছেন তাঁর দিদি। পুলিশ দেশ উদ্ধার করতে আসলে মৃতের দিদি তা কোনওভাবেই ছাড়ছিলেন না।

শেষ পর্যন্ত পুলিশ অব্যশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মহিলাকেও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বেশ কিছু দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। মহিলার মানসিক স্থিতি ঠিক নয় বলেই মনে করছে পুলিশ। চিকিৎসকদের পরামর্শ নিয়েই তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।

প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই মহিলা এবং তাঁর ভাই কর্মহীন ছিলেন। তাই মানসিক অবসাদ থেকে আত্মহত্যাও হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...