Monday, June 22, 2026

‘আয়ুষ্মান ভারত’-এ যুক্তদের বিনামূল্যে হবে করোনা-টেস্ট, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টুইট

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা৷

কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতাধীন নাগরিকদের বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই প্রকল্পের আওতাধীন প্রায় ৫০ কোটি মানুষ৷ এরা সবাই প্রয়োজন হলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। নমুনা পরীক্ষাও হবে বিনা খরচে৷ শনিবার একথা জানিয়েছে জাতীয় স্বাস্থ্যসংস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এই সংস্থা বিবৃতিতে বলেছে,”বেসরকারি ল্যাবরেটরি এবং ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যুক্ত হাসপাতাল বিনামূল্যে এই সুবিধা দেবে। ইতিমধ্যে করোনা সংক্রমিতের নমুনা পরীক্ষা এবং চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এবার এই প্রকল্পের আওতায় থাকা ৫০ কোটি নাগরিক বিনামূল্যে সেই পরিষেবা পেতে পারবেন।” জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রক-স্বীকৃত এবং বেসরকারি ল্যাবরেটরিতে ICMR-এর গাইডলাইন মেনে নমুনা পরীক্ষা হচ্ছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন টুইট করে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫০ কোটি পরিবার বিনামূল্যে নমুনা পরীক্ষা ও চিকিৎসা করাতে পারবেন’।
প্রসঙ্গত, এই বাংলায় ‘প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্প’-এর স্বীকৃতি নেই৷

 

Related articles

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...