Tuesday, May 5, 2026

ভবঘুরেদের জন্য খাবারের আয়োজন, মানবিকতার নজির পুলিশের

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এই লকডাউনের জেরে বন্ধ খাবারের দোকান, হোটেল। দেখা নেই পথ চলতি মানুষের। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ভবঘুরেরা। সোমবার সেই সব মানুষদের নিজে হাতে রান্না করে খাওয়ালেন দাদপুর থানার অফিসার ইনচার্জ বাপি হালদার। থানার অন্য পুলিশ কর্মীদের নিয়ে দুর্গাপুর হাইওয়ের উপর প্রায় ১৫০ জনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেন তিনি। এদিন ভবঘুরেদের ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, ডিম খাওয়ান পুলিশকর্মীরা। পুলিশের এই মানবিক রূপ দেখে খুশি সাধারণ মানুষ।

Related articles

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu...

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারবে: আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা

১৫ বছর পরে রাজ্যে পট পরিবর্তন। সরকার গড়ছে বিজেপি (BJP)। এই পরিস্থিতি বাংলায় বিনিয়োগ আনতে পারবে এই রাজ্য...

বিকেলের পর রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়!

জোড়া ঘূর্ণাবর্তের জেরে বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর আবহাওয়া দফতর...

শাস্ত্রীর নামে স্ট্যান্ড, এমসিএ-র বিরুদ্ধে তোপ দাগলেন মঞ্জরেকর

মুম্বই ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় সঞ্জয় মঞ্জরেকর(Sanjay Manjrekar)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রাক্তন দিকপাল ক্রিকেটারদের নামে...