Thursday, May 14, 2026

রোগী মৃত্যুর জের: বন্ধ এনআরএস -এর 2টি বিভাগ

Date:

Share post:

চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী সহ ৬২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর পরে, এবার সিসিইউ এবং পুরুষ মেডিসিন বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। এই দুটি বিভাগে রোগী ভর্তি আপাতত বন্ধ রেখে জীবাণুমুক্ত করার কাজ করা হবে। জরুরি ভিত্তিতে ভিত্তিতে আনা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। এছাড়াও সর্দি-কাশি নিয়ে ভর্তি হলে প্রত্যেকের নভেল করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবারই এনআরএস-এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি কোভিড 19 আক্রান্ত ছিলেন। তবে অন্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁকে প্রথমে পুরুষ মেডিসিন বিভাগ ও পরে সিসিইউ-তে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয় ওই যুবকের। এরপর পরেই 65জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে 33 জনকে হোম কোয়ারেন্টাইন এবং বাকিদের রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...