Sunday, May 17, 2026

লকডাউনে মানুষের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগে ফেসবুক লাইভে অভিষেক! অপেক্ষায় ডায়মন্ড হারবার

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় এবার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মানুষের জন্য নজিরবিহীন উদ্যোগ নিতে চলেছেন সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। লকডাউনের জন্য এখন মানুষ গৃহবন্দি। তাই এই চরম সঙ্কটের দিনে ডায়মন্ড হারবারের সর্বস্তরের মানুষকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে প্রযুক্তির সাহায্য নিচ্ছেন অভিষেক। আজ, মঙ্গলবার ঠিক সন্ধ্যা ৭টায় ফেসবুক লাইভে আসছেন ডায়মন্ড হারবারের মানুষের সুখ-দুঃখের সাথী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এমন উদ্যোগকে অভিনব বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আর প্রিয় সাংসদের বার্তা শোনার অপেক্ষায় রয়েছে ডায়মন্ড হারবার।

মানব সভ্যতার বিরুদ্ধে নরখাদক কোভিড-১৯ যুদ্ধ ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই করোনাকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিষেক। তাঁর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে বড় অঙ্কের আর্থিক অনুদান প্রদান করেছে তৃণমূল যুব কংগ্রেস।

ইতিমধ্যেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাসিন্দাদের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। লকডাউনের পর ভিন রাজ্যে আটকে পড়া ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য খাবারের সংস্থান-সহ নগদ অর্থ সাহায্য করেছেন সাংসদ অভিষেক। এবং যতদিন মানুষ সমস্যায় থাকবেন, ততদিন তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানিয়েছেন তিনি।

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...