Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রীই লকডাউনকে গুরুত্বহীন করছেন, তোপ দিলীপের

Date:

Share post:

রোগীর সংখ্যা কম দেখাতে পরীক্ষা কম করা হচ্ছে। আর মানুষ এতোদিন ঘরে ছিলেন। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী লকডাউনকে গুরুত্ব দিচ্ছেন না। নিজে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সর্বনাশ করছেন। অন্যকে জ্ঞান না দিয়ে ওনার উচিত ঘরে থাকা। ফের তোপ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

দিলীপ বলেন, বিভিন্ন জায়গায় তৃণমূলকর্মীরা লাঠি নিয়ে নামছেন। তৃণমূলের অফিসে চাল মজুত হচ্ছে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন মানুষ, তাই হতাশ তৃণমূল। প্রধানমন্ত্রী তো জনপ্রতিনিধিদের বেতন কাটার সাহস দেখিয়েছেন। সেই সাহস দেখান আগে মুখ্যমন্ত্রী। এই লকডাউনেও রাজনীতি করছে তৃণমূল। দুর্ভাগ্যজনক। কোথাও আমাদের দলের লোককে মারছে, কোথাও ত্রাণে নিজেদের ছবি লাগিয়ে বিলি করছে। আসলে মানুষকেই অপমান করছে তৃণমূল।

Related articles

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...