Thursday, May 14, 2026

‘ঝড় থেমে যাবে একদিন’, করোনা সচেতনতায় এবার শর্টফিল্ম, উদ্যোগী মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা-সচেতনতায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি হচ্ছে শর্ট ফিল্ম। এর আগে এমন উদ্যোগ নিয়েছে বলিউডও। অমিতাভ বচ্চনের উদ্যোগে তৈরি ওই শর্ট ফিল্মে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে৷

এবার বাংলায় মুখ্যমন্ত্রীর ‘ব্রেনচাইল্ড’ এই বাংলা শর্ট ফিল্মে বার্তা দেবেন টলিউড তারকারা। ছবিটির পরিচালনায় অরিন্দম শীল। চিত্রনাট্য লিখেছেন অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত৷ সঙ্গীত পরিচালনায় আছেন বিক্রম ঘোষ।
শর্ট ফিল্মটির নাম রাখা হয়েছে ‘ঝড় থেমে যাবে একদিন’৷ মুখ্যমন্ত্রীর লেখা গানের একটি লাইন ব্যবহার করেই এই নাম ঠিক করা হয়েছে৷ ৭ দিনের মধ্যে তৈরি করা হবে এই ছবি। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এই ছবি থেকে ৫০ লক্ষ টাকা তোলার লক্ষ্য থাকছে। এই অর্থ তুলে দেওয়া হবে টলিউডের টেকনিশিয়ানদের হাতে। এই ছবিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী, কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র এবং পরান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর লেখা ‘ঝড় থেমে যাবে’ এই গানের সুর দিয়েছেন কবীর সুমন।
প্রসেনজিৎ জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবেই এই ভাবনা। এই শর্ট ফিল্মের মাধ্যমে যা টাকা উঠবে তা দেওয়া হবে টলিউডের টেকনিশিয়ানদের হাতে।
মিমির কথায়, করোনা সচেতনতার কথা ভেবে এই শর্ট ফিল্ম।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...