Sunday, May 17, 2026

গাড়িই বাড়ি করোনা চিকিৎসকের, প্রশংসা নেটিজেনদের

Date:

Share post:

করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন তিনি। তাই পরিবারের সংস্পর্শে না এসে গড়িকেই করে নিয়েছেন বাড়ি। ভোপালের জেপি হাসপাতালে কর্মরত চিকিৎসক সচিন নায়েক। চিকিৎসার পর বাকি সময় কাটাচ্ছেন গাড়িতেই। খাওয়া,ঘুম সবটাই সেখানে।

সচিন বলেন, সারাদিন করোনা রোগীদের সঙ্গে থাকতে হয়েছে। তাই হাসপাতাল থেকে ফিরে গাড়িতেই থাকছি। কারণ আমার সংস্পর্শে এলে আমার স্ত্রী সন্তানও অসুস্থ হয়ে পড়তে পারে। নিজের নিত্য প্রয়োজনীয় সরঞ্জামও গাড়িতে জমা করেছেন সচিন। সঙ্গে রয়েছে খাবার বানানোর উপকরণ। ফাঁকা সময়ে ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছেন ভিডিও কলে।

সচিনের এই লড়াই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান প্রশংসা করেছেন সচিনের এই উদ্যোগের। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ” সচিন আপনার মতো এক যোদ্ধাকে মধ্যপ্রদেশের পক্ষ থেকে প্রণাম জানাই। আমরা সবাই আপনার মতো হতে পারলে, তবেই এই যুদ্ধজয় সম্ভব।”

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...