Sunday, May 17, 2026

করোনা মোকাবিলায় লকডাউন বাড়তে পারে, সর্বদল বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর

Date:

Share post:

গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে করোনা সংকটের মোকাবিলা করতে হবে। সংক্রমণ রুখতে সম্ভাব্য সমস্ত ব্যবস্থা যাতে কার্যকর করা যায় সেজন্য সরকার বদ্ধপরিকর। বিভিন্ন দলের সংসদীয় প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার দ্রুত সংক্রমণ আটকাতে তিনি লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বলে সূত্রের খবর। এজন্য বিকল্প সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। লকডাউন সফল করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, কোভিড-১৯ সংকটের পরিস্থিতিতে জীবন এত তাড়াতাড়ি আগের মত হবে না। আমাদের সামাজিক জীবন ও ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে হবে।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব ও মতামত শুনতে বুধবার সংসদীয় দলনেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা হয়েছে। লকডাউন পর্বে অনুষ্ঠিত এই বৈঠকে করোনা পরিস্থিতির পর্যালোচনায় একাধিক বক্তব্য উঠে এসেছে। এদিনের বৈঠকে করোনা মোকাবিলায় আর্থিক প্যাকেজ, করোনা টেস্টের সংখ্যা বাড়ানো, বিনামূল্যে করোনা টেস্ট, বিকল্প স্বাস্থ্য পরিকাঠামোর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...