Thursday, May 14, 2026

বাংলার আটকে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে কেরলের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলীপের

Date:

Share post:

লকডাউনে কেরলে আটকে থাকা এই রাজ্যের বাসিন্দাদের জন্য এবার সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপি সভাপতি চিঠিতে লেখেন, করোনার জন্য এখন গোটা দেশজুড়ে চলছে লকডাউন। সেই কারণে, পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন। তাঁরা কেউ শ্রমিক, কেউ পড়ুয়া, কেউবা অন্য পেশার মানুষ। কেউ আবার চিকিৎসা করতে গিয়ে গোটা পরিবার নিয়ে সেখানে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের অনেকেরই খাদ্য ও বাসস্থানের সমস্যা হচ্ছে। অনেকের হাতে টাকা-পয়সাও নেই।

কেরলের মুখ্যমন্ত্রী পত্র মারফৎ আবেদন করে দিলীপ ঘোষ বলেন, “আমি আপনাকে একটা তালিকা পাঠালাম। যেখানে আপনার রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে থেকে আমাদের সহ-নাগরিকদের নাম, ফোন নম্বর উল্লেখ্য রয়েছে। এই সঙ্কটজনক সময়ে অনুগ্রহ করে তাঁদের জন্য থাকা-খাওয়া, নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করুন। আমাদের রাজ্যের এই অসহায় মানুষদের পাশে আপনার সরকার দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।”

দিলীপ ঘোষ পিনারাই বিজয়নকে আরও লেখেন, “আপনার রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে আটকে থাকা মানুষজনের একটি তালিকা আমাকে মেইল অথবা ফোন করে জানান। যদি তাঁরা কোনও সমস্যায় পড়ে তাহলে আমার অফিসে যোগাযোগ করতে বলুন। আমরা সাহায্যের হাত বাড়িয়ে আছি।”

চিঠির একেবারে শেষে রাজ্যি বিজেপি সভাপতি জানান, “আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে অচিরেই এই রোগের বিরুদ্ধে জয়ী হবোই।”

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...