Wednesday, May 13, 2026

উপদেষ্টাদের নিয়ে বিজ্ঞাপনী খরচ: রাজ্যকে তুলোধনা বিরোধীদের

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে বিভিন্ন দৈনিকে রাজ্য সরকারের বিরাট বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। তাতে করোনা মোকাবিলায় গঠিত বোর্ডের সব সদস্যদের ছবি ছাপা হয়েছে। সঙ্গে মুখ্যমন্ত্রী। সকালেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। সিপিএমের সুজন চক্রবর্তী, বিজেপির দিলীপ ঘোষ, কংগ্রেসের সোমেন মিত্র বলেছেন,” এই অর্থসংকটের সময়ে কুৎসিত আত্মপ্রচার ও অপচয়ের নিদর্শন এটি। যেখানে মানুষ কষ্টে আছেন, সাধ্যমত দান করছেন সরকারি তহবিলে; সেখানে লাখ লাখ টাকা খরচ করে এই ছবি ছাপার বিজ্ঞাপনের কোনো কারণ নেই। জনতার আবেগে দেওয়া টাকা নিয়ে রাজনৈতিক প্রচার চলছে।” এনিয়ে তৃণমূলের একাধিক সিনিয়র নেতাও ক্ষুব্ধ। তাঁদের মতে, আমলাদের অতিসক্রিয়তা থেকে এইসব ঘটনা ঘটছে। এতে জনমানসে উল্টো প্রতিক্রিয়া হচ্ছে।

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...