Sunday, May 17, 2026

১২ বছরের কিশোর অনাথ আশ্রম থেকে পালিয়ে আজ আইএএস অফিসার

Date:

Share post:

১২ বছর বয়সে অনাথ আশ্রম থেকে পালানো কিশোর আজ ভারতের অন্যতম সফল আইএএস অফিসার।

আইএএস অমিতাভ কান্তকে দেখে সে মনে মনে ঠিক করে নিয়েছিল তাকে আইএএস অফিসার হতেই হবে। অমিতাভ কান্ত তখন যুবক। একদিন তিনি গিয়েছিলেন আব্দুলদের অনাথ আশ্রমে।

অনাথ আশ্রমে থাকাকালীন ১২ বছরে অনাথ আশ্রম থেকে দু’বার পালিয়ে ছিলেন আব্দুল। কারণ, বাড়ির অভাব আর চোখে দেখা যাচ্ছে না। অনাথ আশ্রম থেকে পালিয়ে ৩০-৪০ কিলোমিটার দূরের কান্নুরে চলে গিয়েছিলেন। হোটেলের বয়ের চাকরি জুটিয়ে নিয়েছিলেন।

কিন্তু সংসারে অর্থ যোগান দিতেই আবার তিনি একটি এসটিডি বুথে পার্টটাইম কাজ করতে শুরু করলেন। সকালে খবরের কাগজের হকারিও করতেন। পড়াশুনা শেষ করার আর তাঁর কোনও আগ্রহ ছিল না। কিন্তু মা মানহাম্মা ছিলেন নাছোড়বান্দা। আব্দুলের রোজগারের টাকা সংসারে খরচ না করে সেই টাকায় পড়ার বই কিনে দিতেন আব্দুলকে। এভাবেই ইংরেজিতে মাস্টার ডিগ্রি করে ফেলেছিলেন আব্দুল। কেরল সরকারের হেলথ ডিপার্টমেন্টে, জুনিয়র হেলথ ইন্সপেক্টর পদে চাকরি পেয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু আব্দুলকে আইএএস হতেই হবে। এরপর কেরলের স্টেট সিভিল সার্ভিস এক্সিকিউটিভের পক্ষ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ডেপুটি কালেক্টর পদের জন্য। এই চাকরিটাও পেয়ে গিয়েছিলেন আব্দুল। ডেপুটি কালেক্টর হওয়ার ১১ বছর পর, তাঁকে আইএএস অফিসারের মর্যাদায় উন্নীত করা হয়েছিল।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...