Wednesday, May 6, 2026

‘কল্পতরু’ ঘিরে ডায়মন্ডহারবারের মানুষের ব্যাপক উচ্ছ্বাস

Date:

Share post:

শুরু বেনজির ‘কল্পতরু’। সৌজন্যে ডায়মন্ডহাবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্পতরুর সাহায্য নিতে প্রায় ৪০ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন ইতিমধ্যেই। নাম ধরে ধরে আজ খাবার পৌঁছে যাবে তাঁদের ঘরে। মূল লক্ষ্য করোনামুক্ত ডায়মন্ডহারবার এবং এই লকডাউনে দরিদ্র ও অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানো। বেনজির এই উদ্যোগ ঘিরে সব মহলেই প্রশংসার বন্যা।

গত মঙ্গলবার অভিষেক ঘোষণা করেন, তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে লকডাউনের জেরে বিপদে পড়া দরিদ্র মানুষের হাতে খাবার পৌঁছে দেবেন। তার জন্য তৈরি হয়েছে কমিউনিটি কিচেন। প্রত্যেকটি বিধানসভায় থাকছে কমিউনিটি কিচেন। ৭টি বিধানসভায় মোট ২১টি কিচেন। রোজ খাবার পৌঁছে যাবে প্রায় ৪০ হাজার মানুষের কাছে। যা সত্যি অভাবনীয়। কমিউনিটি কিচেনের জন্য সব ধরণের সাবধানতা, শুদ্ধতার ব্যবস্থা নেওয়া হয়েছে। নাম রেজিস্ট্রেশনে বৃহস্পতিবার থেকেই অভূতপূর্ব সাড়া। কোথাও দরিদ্র মানুষগুলি নিজে ফোন করেছেন। আবার অনেকের মোবাইল না থাকায় এলাকার মানুষ সেই দরিদ্র পরিবারের সন্ধান দিয়েছেন। নাম নথিভুক্ত হয়েছে। যারা এই কমিউনিটি কিচেনের সঙ্গে জড়িয়ে, তাঁদের সব রকমের জীবাণুমক্তকরণের ব্যবস্থা করা হয়েছে। সুচারুভাবে এই বিরাট কর্মযজ্ঞকে সফল করতে ‘টিম অভিষেক’ দিন-রাত এক করে কাজ শুরু করে দিয়েছে। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে খাবার। বয়স্করা আশীর্বাদ করে বলছেন, ‘বেঁচে থাক বাবা।’

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...