Thursday, May 14, 2026

গ্রাহকদের জোড়া স্বস্তির খবর দিল LIC

Date:

Share post:

দেশজুড়ে লকডাউন চলাকালীন গ্রাহকদের স্বস্তির খবর দিল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC। জোড়া স্বস্তির খবর দিলে LIC। প্রথমত বাড়ানো হয়েছে মার্চ ও এপ্রিল মাসের প্রিমিয়াম দেওয়ার সময়সীমা, অন্যদিকে তেমনি জানিয়ে দেওয়া হল, করোনায় মৃত্যু হলেও নিয়ম মেনে বিমার টাকা পাবেন গ্রাহকদের পরিজনরা। এবং সেই টাকা পাওয়ার জন্য বেশি কাঠখড়ও পোড়াতে হবে না। অগ্রাধিকারের ভিত্তিতে গ্রাহকদের অর্থের ব্যবস্থা করবে ভারতীয় জীবন বিমা নিগম।

শনিবার এলআইসি (Life Insurance Corporation of India) কর্তৃপক্ষ প্রেস বিবৃতিতে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা আগেই বাড়ানো হয়েছিল। এবার মার্চ এবং এপ্রিল মাসের প্রিমিয়াম দেওয়ার সময়সীমাও ৩০ দিন বাড়ানো হল।

শুধু তাই নয়, ভারতীয় জীবন বিমা নিগম সাফ জানিয়ে দিয়েছে, করোনায় কোনও গ্রাহকের মৃত্যু হলে তাঁর বিমার টাকা নিয়ম মেনেই পাবেন পরিজনরা। সেই টাকা পেতে গ্রাহকদের যাতে কাঠখড় না পোড়াতে হয়, সেজন্য করোনা সংক্রান্ত সমস্ত কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে। এলআইসির এই ঘোষণাগুলিতে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...