Sunday, March 15, 2026

লকডাউন উঠতেই বিয়ে করার হুড়োহুড়ি

Date:

Share post:

প্রথম করোনাভাইরাসের প্রকোপ ধরা পড়ে চিনের উহান প্রদেশেই। করোনা থেকে বাঁচতে জানুয়ারির শেষের দিকেই গোটা এলাকা লকডাউন করে দেয় চিন প্রশাসন। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, উহানেও সতর্কতামূলক কিছু বিধিনিষেধ রেখেই লকডাউন তুলে নেওয়া হয়েছে। এর পরই কয়েক হাজার যুগল ‘ছুটছেন’ বিয়ে করতে। আর তাতেই ক্র্যাশ করার জোগাড় স্থানীয় এক ওয়েব সিস্টেমের।

চিনা সংস্থা আলিবাবা-র একটি পেমেন্ট সিস্টেম রয়েছে ‘আলিপে’। আলিপে সে দেশের অন্যতম জনপ্রিয় পেমেন্ট সিস্টেমও বটে। আলিপে স্থানীয় এক বিয়ের আবেদন করার ব্যবস্থা (লোকাল ম্যারেজ অ্যাপ্লিকেশন সিস্টেম) চালায়। যাঁরা বিয়ে করতে ইচ্ছুক তাঁরা এই অনলাইন সিস্টেমে আবেদন করতে পারেন। তারপর তাঁরা তারিখ পেলে বাকি পদক্ষেপ করতে হবে। কিন্তু লক ডাউন ওঠার পর এত মানুষ বিয়ের আবেদন করতে শুরু করেছেন যে, সেই অনলাইন সিস্টেমে ট্রাফিক প্রায় ৩০০ গুণ বেড়ে গিয়েছে। ট্রাফিকের এই অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিক গতিতে সাইট খুলছে না। অনেকেই মনে করছেন, সিস্টেম ক্র্যাশ করেছে।

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...