Friday, May 15, 2026

এসব কী হচ্ছে? কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

এসব কী হচ্ছে? তীব্র প্রতিবাদ রইলো

সোমবার দুপুর।
ভ্রাতৃসম এক সাংবাদিকের ফোন। গলায় উদ্বেগ ও উত্তেজনা।
এই তরুণ সাংবাদিকটি এক জনপ্রিয় টিভি চ্যানেলে কর্তব্যরত। সেই চ্যানেল ধর্মনিরেপক্ষ। আরেকটু এগিয়ে বিজেপির তীব্র সমালোচকও বলা যায়।

ছেলেটি সকাল থেকে মাস্ক পরা নিয়ে খবর করছিল। বাধ্যতামূলক বিষয়টি কারা করছেন বা কারা অমান্য করছেন।

উল্টোডাঙাসহ উত্তর কলকাতার একাধিক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলে তার চিত্র সাংবাদিক। সে খবর করে। যারা মাস্ক পরে নি, তাদের পুলিশ মাস্ক পরতে বাধ্য করছে, এমন ইতিবাচক খবরও করে।

এরপর মধ্য কলকাতার একটি বিশেষ জায়গায় পৌঁছে সে দেখে রাস্তায় অনেক লোক ঘুরছে এবং প্রায় কেউ মাস্ক পরে নি। পুলিশ উদাসীন।

তারা ক্যামেরা নিয়ে নামে। ছবি তোলে। তাই দেখে দুই পুলিশকর্মী একটু সক্রিয় হয়। দুএকজন পথচারী রুষ্ট হয়।
সাংবাদিক একটি ” ওয়াক থ্রু” রেকর্ড করে।

এরপর হঠাৎ বড়সড় জটলা করে থাকে ঘিরে অকথ্য গালিগালাজ ও অপমান করা হয়। বলা হয় ” মোদি কা দাল্লা”। সে বলে,” আমি কেন মোদির দালাল হতে যাব? আপনারা মাস্ক না পরে এতজন ঘুরছেন। তাই খবর করছি।” এরপর ছেলেটির মা, বোন তুলে গালমন্দ চলে। বলা হয়, এইসব খবর দেখিয়ে মহল্লাকে বদনাম করা হচ্ছে। মোদির দালালরাই এসব করে। গাড়ি ঘিরে রাখা হয়। শেষে খবর পেয়ে বাড়তি পুলিশ এসে তাকে বার করে ঘেরাটোপ থেকে। মারমুখী জনতা এক নেতার নাম করে তাকে হুমকি দিতে থাকে।

ছেলেটি সেই নেতার নম্বর জোগাড় করছে। তাঁকে ফোন করে অনুগামীদের কান্ড জানাবে বলে।

এই তরুণ সাংবাদিক অতি ভদ্র, রুচিশীল ছেলে। দক্ষ সাংবাদিক।
তাকে এই ধরণের কুৎসিত অভিজ্ঞতার মুখে পড়তে হবে কেন?
সে কোনো অন্যায় করে নি। অথচ তার বড় কোনো বিপদ ঘটে যেতে পারত।

মূর্খ জনতা এটুকুও জানে না, ওই চ্যানেল বিজেপির কড়া বিরোধিতা করে।

সবচেয়ে দুঃখের কথা, এই করোনাযুদ্ধের পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে বা অন্য বাধ্যবাধকতায় সেই চ্যানেল এই ঘটনা কতটুকু সম্প্রচার করতে পারবে, বলা সহজ।

মাঝখান থেকে সাংবাদিকটি চূড়ান্ত লাঞ্ছিত, অপমানিত হল। এর কোনো পুলিশ কেসও নিশ্চয়ই হবে না।

আমরা ধর্মনিরপেক্ষতা আর সম্প্রীতির কথা একশোবার বলব। কিন্তু সেটা করতে গিয়ে একটি শ্রেণীর লাগামহীন মাত্রাছাড়া উগ্রতাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এর ফল আগামীদিন সকলকে ভোগ করতে হবে।

সরকারি নিয়ম সবার জন্য। দয়া করে প্রশাসন সকলকে বোঝাক। শাক দিয়ে মাছ ঢাকতে ঢাকতে শাক তো ফুরিয়ে এলো!

কলকাতার বুকে বিনা দোষে ওই তরুণ সাংবাদিককে হেনস্থার মুখে পড়তে হবে কেন????? কেন?????? কেন???????

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...