Sunday, March 22, 2026

মর্মান্তিক! খাবার নেই, ‘অসহায়’ মা ৫ সন্তানকে ছুঁড়ে দিলো গঙ্গায়

Date:

Share post:

মর্মান্তিক! এক ‘অসহায়’ মা বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গায়। কারণ লকডাউনের জন্য কাজ হারিয়েছেন তিনি। আর কাজ হারানোর জন্য তাঁর ৫ সন্তানের খাবার জোগাতে পারছিলেন না। দিনমজুরের কাজ করতেন তিনি।

ঘটনা উত্তরপ্রদেশের ভাদোহির জাহাঙ্গিরাবাদ গ্রামের। ওই মহিলার নাম মঞ্জু যাদব। শনিবার গভীর রাতে তিনি তার সন্তানদের গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। সেই সময় গঙ্গায় বেশ কয়েকজন লোক মাছ ধরছিলেন। বাচ্চাদের চিৎকারে শুনেছিলেন। তারা ওই মহিলাকে ডাইনি ভেবে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে খবর, সারারাত ওই মহিলা গঙ্গার ঘাটেই বসেছিলেন। সকাল হতে না হতেই তিনি নিজে পুলিশের কাছে গিয়ে সব কথা জানিয়ে দেন। পুলিশ এসে গঙ্গা তল্লাশি শুরু করলে ১২ বছরের মেয়েটির দেহ উদ্ধার করলেও বাকি ৪ জনের খোঁজ এখনও মেলেনি।

জেরার পর পুলিশ জানতে পারে, দিনমজুরের কাজ করতেন তিনি। লকডাউনের পর বাচ্চাদের তেমন কিছুই খেতে দিতে পারেননি। তাই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হন। প্রতিবেশীরা জানান, হামেশাই স্বামী মৃদুল যাদবের সঙ্গে ওই মহিলার ঝগড়া লেগে থাকত। শনিবার রাতেও ঝগড়া হয় তাদের মধ্যে। রাগ ও অসহায়তা থেকেই মহিলা এমন কাজ করেন বলে ধারণা স্থানীয়দের।

Related articles

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি...