Monday, June 8, 2026

রাজ্যের জুটমিল খুলতে আর্জি কেন্দ্রের, পরিবহন নিয়ে ভাবছে মিল কর্তৃপক্ষ

Date:

Share post:

রাজ্যের জুটমিল খুলতে আর্জি কেন্দ্রের। শুধু পশ্চিমবঙ্গ নয়, পাঞ্জাবকেও একই ভাবে আবেদন জানানো হয়েছে। এখন রবিশস্য ও সবজি তোলার সময়। এছাড়া বিভিন্ন অত্যাবশকীয় জিনিস সংরক্ষণের ক্ষেত্রেও পরিবেশ-বান্ধব চটের বস্তা।

বারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন, রবিশস্য কিছুদিনের মধ্যে কাটার সময় হয়ে যাবে। কাটা শুরু হলেই চটের বস্তা ছাড়া রাখা সমস্যা। যদি জুট ব্যাগ না মেলে, তাহলে ফসল নষ্ট হয়ে যাবে। কিন্তু লকডাউনে বন্ধ রাজ্যের জুটমিলগুলি। সে ক্ষেত্রে সেখানে কাজ চালু করে সমস্যার সমাধান করা যেতে পারে বলে মত অর্জুন সিংয়ের। আর জুট মিলগুলিতে দূরত্ব রেখে, শ্রমিকদের হাত স্যানিটাইজ করে ঢোকানোর ব্যবস্থা করলেই সংক্রামণের আশঙ্কা কম থাকবে। লকডাউনের ফলে এমনিতেই শ্রমিকদের আর্থিক অবস্থা ভাল নয়।
খড়দহের এক জুট ব্যাগ প্রস্তুতকারক শিবায়ন বসু মনে করেন, এই কারখানায় সোশ্যাল ডিস্টেনসিং মেনে করে চললে কোনো অসুবিধা নেই। না হলে জুট ব্যাগের সংকট দেখা দিতে পারে। জুটমিল না খুললে ব্যাগ তৈরির কাঁচা মাল পাওয়া যাবে না।
তবে এর সঙ্গে পরিবহনে ব্যবস্থাটাও জড়িয়ে আছে। না হলে সারা দেশে জুট ব্যাগ পৌছবে কী করে। এই পরিস্থিতিতে জুটমিল খুলুক চান সকলে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...