Monday, May 18, 2026

দীপিকা সেদিনের মোদির সঙ্গে

Date:

Share post:

লকডাউনের জেরে হারিয়ে যাওয়া তারকা আবার ফিরে আসছেন। ফিরে এসেছে ‘রামায়ণ’, আর ফের সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে আসছেন সীতার অভিনয় করে বিখ্যাত হওয়া দীপিকা চিকলিয়া। তো সেই দীপিকা হঠাৎই একটি ছবি পোস্ট করেছেন, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রায় ৩০ বছর আগেকার এক ছবি। ১৯৯১। রামায়ণ তখন ভারতের ঘরে ঘরে। অভিনেতা-অভিনেত্রীরা কার্যত রাম-সীতা রূপেই পূজিত হন। বিজেপিও তাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটে দাঁড় করিয়ে দেয়। গুজরাতের তৎকালীন বরোদা থেকে বিজেপির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হন দীপিকা। সেই ভোটের প্রচারের ফাঁকে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবির এক প্রান্তে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইলেকশন এজেন্ট নলিন ভাট এবং মাঝে লালকৃষ্ণ আদবানি। ৩০ বছর আগে বর্তমান প্রধানমন্ত্রীকে দেখে চক্ষু বিস্ফারিত।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...