Wednesday, June 10, 2026

কথা কম বলে কাজ বেশি করুন”! মমতাকে খোঁচা রাজ্যপালের

Date:

Share post:

করোনা সঙ্কটের মধ্যেই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সংঘাতের পথে হাঁটতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, বৃহস্পতিবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন রাজ্যপাল।

তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে। বেশি কথা বলা বা প্রতিক্রিয়া দেওয়ার বদলে বেশি করে কাজ করতে হবে, গঠনমূলক ব্যবস্থা নিতে হবে। টুইটে রাজ্যপাল লেখেন, “আগে কাজ করুন, পরে প্রতিক্রিয়া দেবেন। এটা একটা কঠিন সময়।”

উল্লেখ্য, গতকাল বুধবার রাজ্যপাল একটি টুইটে লিখেছিলেন, রাজ্যে ১০০ শতাংশ কডাউন সফল করতে প্যারা মিলিটারি ফোর্সের প্রয়োজন”। যা নিয়ে ওইদিনই
নবান্নে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাম না করে কিছুটা বিরক্তির সুরে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ প্যারা মিলিটারি ফোর্সের কথা বলছেন। আরে বলে দিলেই হল? প্যারা মিলিটারি ফোর্স কী করবে? আর্মির ডাক্তারদেরও তো করোনা হচ্ছে। সিআইএসএফ-এর ডিজি কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। আসলে এই সময়ে ঘোলা জলে মাছ ধরাটা কি খুবই প্রয়োজন?”

এবার মুখ্যমন্ত্রীর সেই প্রতিক্রিয়ারই পাল্টা দিলেন রাজ্যপাল। ফলে করোনা মোকাবিলার মধ্যেই ফিরে আসছে সেই রাজ্য-রাজ্যপাল সংঘাত।

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...