Thursday, May 14, 2026

বাংলায় করোনা আক্রান্ত ২৩১, রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে বেড়েছে ১৮, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ জন। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। সেরে উঠেছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।

বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৩ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বাংলার আরও ১৮ জন মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা অ্যাকটিভ সংখ্যা হওয়ার কথা ১৮২ জন। যা রাজ্যের দেওয়া তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজ্য এবং কেন্দ্রের তথ্যের মধ্যে ফারাক অনেকটাই। গতকাল বিকেলে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, বাংলায় করোনা অ্যাকটিভ ১৩২ জন। অর্থাৎ বাকি ৫০ জনের করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের তথ্যের ফারাক রয়েই গিয়েছে।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...