Friday, June 5, 2026

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা দান কন্যাশ্রীর

Date:

Share post:

করোনা ত্রাণ তহবিলে সবার কাছেই সাহায্যের আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁর যা সামর্থ আছে তাই নিয়ে পাশে এসে দাঁড়ান। করোনা তহবিলে দান করতে এর আগেও এগিয়ে এসেছে শিশু-কিশোররা। কেউ জন্মদিনের অনুষ্ঠানের জন্য জমানো টাকা, কেউ বা নিজের পিগি ব্যাংক ভেঙে টাকা তুলে দিয়েছে ত্রাণ তহবিলে। এবার নিজের কন্যাশ্রীর টাকা দান করলেন এক ছাত্রী। হিরো বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বন্দিপুর অ্যাকাডেমি ফর গার্লসের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রোহিতা পারভিন তাঁর কন্যাশ্রীর ২৫০০০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার উদ্দেশ্যে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরনাহার বিবির হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন রোহিতা। এই ঘটনা একটি নজির সৃষ্টি করল বলে মত পঞ্চায়েত প্রধানের।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...