Monday, May 18, 2026

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন কাউন্সিলর

Date:

Share post:

সংক্রমণ আর মৃত্যুর মাঝে রাজ্যের জন্য সুখবর। করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন মধ্যমগ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরবিন্দ মিত্র। ৬০ ছুঁয়ে ফেলা কাউন্সিলরকে নিয়ে তাই চিন্তায় ছিল দল,পরিজনরা। কিন্তু তিনি দীর্ঘ ১৪ দিনের বেশি হাসপাতালে থেকে চিকিৎসার শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন বৃহস্পতিবার। বাড়ি ফিরে যাওয়ার আগে অরবিন্দবাবু জানিয়ে গেলেন, করোনা কখন কার হবে তা বলা মুশকিল। কিন্তু আমি এই ক’দিন শুধু সাবধানে ছিলাম তাই নয়, ডাক্তাররা যা বলেছেন তাই করেছি। অন্যদের বলব, সাবধানে থাকুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। বাড়িতে থাকুন। এই রোগ মোকাবিলায় জিতবেনই। আপাতত অরবিন্দবাবুকে ১৯ দিন বাড়িতেই থাকতে হবে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...