Friday, May 15, 2026

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ ২৪ জনের, আক্রান্তের সংখ্যা ২৫৫, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের হিসাবের গরমিল এখন রুটিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্র যে তথ্য প্রকাশ করছে তার চেয়ে অনেকটাই কম করে দেখাচ্ছে রাজ্য সরকার। এরাজ্যে করোনা আক্রান্ত ও করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গ্লোবাল গাইডলাইন না মেনে তথ্যের কারচুপি করা হচ্ছে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে,

গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৪ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আপডেট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৫। সেরে উঠেছেন ৫১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আপডেট অনুযায়ী রাজ্যে করোনা অ্যাকটিভ সংখ্যা হওয়ার কথা ১৯৪। কিন্তু বৃহস্পতিবার বিকেলে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন বাংলায় করোনা অ্যাকটিভ ১৪৪ জন। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের তথ্যের মধ্যে ফারাক অনেকটাই।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...