Monday, May 18, 2026

আসানসোল-হাওড়া-হুগলিতে বিশেষ নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে ফের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সদ্য পশ্চিম বর্ধমানের জেলাশাসক পরিবর্তন করা হয়েছে। তাঁকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে। বিশেষ করে আসানসোলের চুরুলিয়ায় কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, তা দ্রুত সমাধান করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে তিনি বলেন, হাওড়াকে করোনা সংক্রমণের নিরিখে রেড জোন থেকে দ্রুত অরেঞ্জ জোনে ও পরে গ্রিন জোনে পরিণত করার জন্য ব্যবস্থা নিতে হবে। হাওড়ার উপর বিশেষ নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী।
হুগলিতে করোনা সংক্রমন আপাতত কম থাকলেও, ভূ-প্রকৃতি অনুযায়ী যে অবস্থান রয়েছে হুগলির, সে দিক থেকে দেখে সেখানেও কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হঠাৎ করে মন্দির-মসজিদ-গুরুদোয়ারা-চার্চে কেউ বাইরে থেকে ঢুকে পড়লে সেদিকে যেন পুলিশ কড়া পদক্ষেপ করে সেদিকে সুপারকে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...