Wednesday, March 18, 2026

সীমান্ত পেরিয়ে কেউ যেন ঢুকতে না পারে, সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ মমতার

Date:

Share post:

রাজ্যে সীমান্ত পেরিয়ে কেউ যেন ঢুকতে না পারে সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, নবান্নে সব জেলার পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, সীমান্তে কড়া নজর দিতে হবে। দেখতে হবে কেউ যেন কোনো অবস্থাতেই সীমান্ত পেরিয়ে ঢুকতে না পারে। এ বিষয়ে তিনি বিশেষ উল্লেখ করেন উত্তর ২৪ পরগনার।

পাশাপাশি, তিনি বলেন উত্তর ২৪ পরগনায় ডেঙ্গিও প্রথমে হয়, করোনায় হয়। এ জেলার দিকে যথেষ্ট নজরদারি চালাতে হবে। তিনি জানান, উত্তর ২৪ পরগনাকে রেড জোন থেকে অরেঞ্জ জোনে আনতে হবে। ১৪ দিনের মধ্যে ওই জেলাকে গ্রিনজোনে পরিণত করতে বলেন মুখ্যমন্ত্রী।
এছাড়া পশ্চিমবঙ্গের সীমান্তবর্তি সব জেলার পুলিশ সুপারদের অত্যন্ত সতর্ক থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...