Friday, May 15, 2026

মোহনবাগানই চ্যাম্পিয়ন, ঘোষণা করল আই লিগ কমিটি

Date:

Share post:

মোহনবাগানকেই এবারের আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করল আই লিগ কমিটি। শনিবারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সিদ্ধান্ত যাবে ফেডারেশনের কাছে। তারাই শেষ সিদ্ধান্ত নেবে। অনুমান লিগ কমিটির সিদ্ধান্তকেই মান্যতা দেবে ফেডারেশন। ফলে চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন মোহনবাগান। মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার পিছনে অবশ্যই সচিব সৃঞ্জয় বোস এবং তাঁর টিমের কৃতিত্ব সবচেয়ে বেশি। একদিকে টুটু-সৃঞ্জয়-দেবাশিস ট্রায়ো যেমন ক্লাবকে নতুন আঙ্গিক দিয়েছেন এটিকের সঙ্গে মহামিলনের মাধ্যমে, পাশাপাশি ঘরের ফুটবলার এবং বিদেশি ফুটবলারদের অনবদ্য কম্বিনেশনে দলকে অপ্রতিরোধ্য করেছেন নয়া কোচ কিবু ভিকুনার। ফেডারেশনার সিলমোহর এখন সময়ের অপেক্ষা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে মোহনবাগানের মাথায় চ্যাম্পিয়নের মুকুট। লিগের বাকি ম্যাচগুলি হলেও ফলাফলের কোনও হেরফের হওয়ার সম্ভাবনা ছিল না।

শনিবার আই লিগ কমিটির বৈঠক হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পরেই ১৪ মার্চের পর আই লিগের সমস্ত খেলা স্থগিত রাখা হয়। এর মাঝেই ঘোলা জলে মাছ ধরতে চেষ্টার কসুর করেনি ইস্টবেঙ্গল। আই লিগ কমিটির কাছে দাবি জানায় ইস্টবেঙ্গল, মোহনবাগানকে যেন চ্যাম্পিয়ন ঘোষণা না করা হয়। শনিবারের বৈঠকে অবশ্য ইস্টবেঙ্গল বাদে কমিটির সকলে মোহনবাগানকে চ্যাম্পিয়ান ঘোষণা করার পক্ষেই মত দেয়। বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়–

১. আই লিগের বাকি ম্যাচগুলি স্বাভাবিক ভাবেই বাতিল বলে ঘোষিত হয়।

২. চ্যাম্পিয়নের প্রাইজমানি মোহনবাগান পাবে। বাকি সব রকমের পুরস্কারের অর্থ দলগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে।

৩. ইস্টবেঙ্গল বাদে বাকি সব ক’টি দল মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পক্ষে মত দেয়। বিরল এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে মোহনবাগান কর্তারা আই লিগের দলগুলিকে ধন্যবাদ জানান।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...