Friday, May 15, 2026

লকডাউনে গুহায় বাস, উদ্ধার ৬ বিদেশি

Date:

Share post:

দেশ জুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় নিজের দেশে ফিরতে পারেননি ওঁরা ৬ জন। উত্তরাখণ্ডের লছমনঝোলার কাছে এক গুহায় আশ্রয় নিয়েছিলেন ৬ বিদেশি।

৬ জনের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ। ইউক্রেনের বাসিন্দা দু’জন। বাকিরা তুরস্ক, আমেরিকা, ফ্রান্স এবং নেপালের বাসিন্দা। নিজেদের সঙ্গে যা জিনিস ছিল তা নিয়েই বিদেশিরা গুহায় থাকছিলেন। কাঠ জ্বালিয়ে খাবার তৈরি করেছেন। বিদেশিরা জানান, হোটেল ভাড়া না থাকায় ২৪ মার্চ থেকে গুহায় থাকছিলেন তাঁরা।

শনিবার স্থানীয়রা খবর দেয় পুলিশকে। এদিন পুলিশ তাঁদের গুহা থেকে উদ্ধার করেন। পুলিশ অফিসার রাজেন্দ্র সিং জানিয়েছেন, ” দু’মাস আগে হৃষিকেশে এসেছিলেন ওই ৬ জন। তাঁদের কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।” এদিকে সংশ্লিষ্ট রাজ্য পুলিশের ধারণা, প্রায় ৬০০-৭০০ জন বিদেশি এখনও হৃষিকেশে আটকে রয়েছেন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...