Sunday, May 17, 2026

লকডাউনের জেরে বাড়িতে খাবার নেই, অগত্যা বিষাক্ত গোখরো দিয়েই পেট ভরালেন তিনজন

Date:

Share post:

করোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন। এই লকডাউনে সবচেয়ে সমস্যায় পড়েছেন দিনমজুর থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষজন। অনেকের বাড়িতেই খাবার নেই। অভুক্ত অবস্থায় দিন কাটছে অনেকেরই। যা পাচ্ছেন, তাই দিয়েই পেট ভরাচ্ছেন তাঁরা। কিন্তু তাই বলে গোখরো! অরুণাচল প্রদেশের একদল শিকারি সম্প্রতি ১২ ফুটের এই বিষধর সাপ দিয়েই সারলেন ভোজ। একটি ভিডিওয় তাঁরা জানিয়েছেন, বাড়িতে চাল বাড়ন্ত। কার্যত বাধ্য হয়েই এই পথ বেছে নিতে হয়েছে তাঁদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি গোখরোকে তিনজন পুরুষকে কাঁধে করে ধরে রেখেছে। ভিডিওয় তারা দাবি করে, বিষাক্ত এই সরীসৃপটিকে তাঁরা জঙ্গলে হত্যা করেছিল। তারপর তার ছাল ছাড়িয়ে খাবার উপযুক্ত করে তোলে। সাপের মাংস পরিষ্কার করার জন্য তাঁরা কলা পাতার সাহায্য নেয়। তা দিয়েই খিদে মেটান তারা।

প্রসাশন সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। অরুণাচল প্রদেশে বিপুল সংখ্যক বিপন্ন সাপের প্রজাতি রয়েছে। কিং কোবরা তার মধ্যে একটি। এটি সংরক্ষিত সরীসৃপ। একে হত্যা করেলে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...