Wednesday, June 3, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নিম্নমুখী অপরিশোধিত তেলের দাম, সুবিধা পাচ্ছে না ভারত

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম শূন্যেরও অনেক নীচে চলে গেছে। এদিকে লকডাউন চলায়

তেলের চাহিদা তলানিতে। প্রায় ৩০০% দাম কমে গিয়ে এখন ব্যারেলপিছু –৩৭.‌৬৩ মার্কিন ডলার।

মজুত রাখার জায়গা নেই বলে তেল নিষ্কাশন সংস্থার সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এখন তেল কিনছে না অনেক সংস্থা। তাই এবার তেলের দাম কমিয়ে তাদের কিনতে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু ভারতের মতো দেশ দাম কমার সুবিধে পাবে না। কারণ ভারতে দাম পরিবর্তিত হয় ওমান, দুবাইয়ের বিক্রি–‌করা তেল এবং ব্রেন্ট ক্রুড অয়েলের গড় দামের নিরিখে। সেই দাম খুব বেশি কমেনি। অন্যদিকে দাম কমার সুযোগ নিতে কেন্দ্র তেলের উপর শুল্কের হার বাড়িয়ে দিয়েছিল। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সেই সুবিধা পাচ্ছে না ভারত।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...