Thursday, May 14, 2026

রক্তের চাহিদা মেটাতে শিবির কোচবিহার ট্রাফিক সদর দফতরে

Date:

Share post:

কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের তত্ত্বাবধানে বুধবার ট্রাফিক সদর দফতরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত দান করেন পুলিশ কর্মী সহ জেলা তৃণমূল শিক্ষা সেলের শিক্ষকরা। রক্তদান করেন কোচবিহার জেলার দুজন সাংবাদিক। এদিন ৫০ ইউনিট রক্ত কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়। লকডাউনের কারণে রক্ত সংকটে ভুগছে গোটা কোচবিহার। বিশেষ করে রক্ত না থাকায় ভুগছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। তাঁদের সহযোগিতার জন্য এই উদ্যোগ। পার্থপ্রতিম রায় বলেন, সাধারণ মানুষের এই বিপদের দিনে যেমন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রয়োজন, চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন রক্তের। সেই কারণেই ট্রাফিক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা রক্তদানে এগিয়ে এসেছি।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...