Wednesday, May 27, 2026

সেলাই মেশিনে নিজে হাতে মাস্ক বানাচ্ছেন দেশের ফার্স্ট লেডি! কাদের জন্য জানেন?

Date:

Share post:

গোটা বিশ্বের মতোই ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মারণ ভাইরাস রোধে চলছে লকডাউন। যার জেরে দেশের লাখ লাখ শ্রমিক ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের ফার্স্ট লেডি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দ সেলাই মেশিন দিয়ে নিজ হাতে মাস্ক তৈরি করছেন এদের জন্য।

কেন্দ্রের পক্ষ থেকে সম্প্রতি দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। মাস্ক পরে আর সামাজিক দূরত্ব বজায় রেখেই করোনার মোকাবিলা করা সম্ভব বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তবে ত্রাণশিবিরে শ্রমিকদের পক্ষে এই নির্দেশনা মানা প্রায় অসম্ভব। তাঁদের কথা চিন্তা করেই ফার্স্ট লেডির এই উদ্যোগ।

জানা গিয়েছে, দেশের ফার্স্ট লেডির হাতে তৈরি এসব মাস্ক দিল্লির আর্বান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড বিভিন্ন ত্রাণ শিবিরে পৌঁছে দেবে। করোনা রোধে ফার্স্ট লেডি শুধু অন্যকে সাহায্যই করছেন না, বরং নিজেও ঘরে তৈরি লাল কাপড়ের মাস্ক পরে কাজে বসেছিলেন। তিনি চিকিৎসকদের উপদেশও পালন করছেন। ঘরবন্দি অবস্থাতেও মাস্ক তার সঙ্গী। এভাবে তিনি মানুষের মাঝে করোনা রোধে মাস্ক পরার গুরুত্বপূর্ণ বার্তাটিও ছড়িয়ে দিলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...