Saturday, May 16, 2026

বাঙ্গুরের কোভিড বিল্ডিংয়ে না গিয়ে পাশের সাধারণ হাসপাতালে কেন্দ্রীয় দল! প্রশ্ন সংশ্লিষ্ট মহলে

Date:

Share post:

বুধবার দিনভর দক্ষিণ কলকাতার গুরুসদয় দত্ত রোডে বিএসএফ হেড কোয়ার্টাসে দিনভর রুদ্ধদ্বার বৈঠকের পর আজ, বৃহস্পতিবার ফের শহরের বুকে ছুটলো কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয়। এদিন প্রতিনিধি দলের সদস্যরা মূলত দুটি হাসপাতালে সরেজমিনে পরিদর্শন করেন।

সকালের দিকে বিএসএফ সদর দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল যায় রাজারহাটে চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানে। যেটি এখন কোয়ারেন্টাইন সেন্টার। পুরো কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে করেন প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য সরকারের প্রতনিধিরাও।

রাজারহাটে তাঁরা কর্তব্যরত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে, কী পদ্ধতিতে চিকিৎসা চলছে? টেস্ট পর্যাপ্ত হচ্ছে কিনা? পর্যাপ্ত পিপিই রয়েছে কিনা, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা, তা নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে।

এরপর রাজরাহাট কোয়ারেন্টাইন সেন্টার বেরিয়ে তাঁরা সোজা আসেন দক্ষিণ কলকাতার টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের দিকে। এই হাসপাতালই এখন রাজ্যের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। এখানে ৫৮২টি বেড রয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তও ভর্তি রয়েছেন এই হাসপাতালেই।

কিন্তু কোনও এক অজানা কারণে এম আর বাঙ্গুর কোভিড হাসপাতাল তাঁরা পরিদর্শন করেননি। সেখানকার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলতে দেখা যায়নি তাঁদের। পরিবর্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এম আর বাঙুর কোভিড হাসপাতালের পাশেই এম আর বাঙুর জেনারেল হাসপাতালে ঢোকেন।

এ রাজ্যের করোনা পরিস্থিতি দেখতেই কলকাতা শহরে এসেছে কেন্দ্রের এই প্রতিনিধি দল। কিন্তু কেন কোভিড হাসপাতালে না গিয়ে পাশের জেনারেল হাসপাতালে তাঁরা গেলেন? তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...