Saturday, May 9, 2026

করোনা নিয়ে রাজ্য-কেন্দ্র তরজা: ‘গুঁতোগুতি’ বলে কটাক্ষ অশোক ভট্টাচার্যের

Date:

Share post:

করোনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের তরজাকে ‘গুঁতোগুতি’ বলে কটাক্ষ করলেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার, শিলিগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে তিনি বলেন, “কেন তারা এসেছে তাই বুঝতে পারছি না!”। রাজ্য সরকারের হোক বা কেন্দ্রের প্রতিনিধিদল হোক তা দিয়ে কী হবে?

অশোক ভট্টাচার্যের অভিযোগ, এখনও পর্যন্ত উত্তরবঙ্গের মানুষ ত্রাণ থেকে বঞ্চিত। তাঁরা এখনও সঠিক চিকিৎসা পাননি। “এখানে ২ কোটি জনবসতি আর মাত্র ৬৪০জনের পরীক্ষা হয়েছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এসব নিয়ে না ভেবে রাজ্য-কেন্দ্র গুঁতোগুতি করেই চলছে” বলে কটাক্ষ করেন বর্ষীয়ান এই সিপিআইএম নেতা। আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা এসব করছে বলে অভিযোগ তাঁর। তাঁর মতে, পরিদর্শন না করে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটানো এই মুহূর্তে আসল কর্তব্য।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...