Friday, May 22, 2026

ভারতে করোনা আক্রান্ত ২৩ হাজার ছাড়াল, সামান্য অসচেতনতা ডেকে আনবে ভয়ঙ্কর বিপর্যয়!

Date:

Share post:

বিশ্বের অন্যান দেশের মতো মারণ ভাইরাস কোভিড-১৯ ব্যাপক ভাবে গ্রাস করছে ভারতকেও। শেষ আপডেট অনুযায়ী, ভারতে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার (২৩ হাজার ৭৭ জন) ছাড়াল। মৃত্যু বেড়ে হল ৭১৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে গিয়েছেন ৪ হাজার ৭৪৯ জন রোগী। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য মিলেছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৮৪ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। পাশাপাশি, মৃত্যু হয়েছে আরও ৩৭ জন করোনা রোগীর।

এই তথ্য থেকে পরিষ্কার, ভারতেও বিদ্যুৎ গতিতে থাবা বসাচ্ছে করোনা। ভারতের জন ঘনত্ব এতটাই বেশি যে, একটু অসচেতনতা মুহূর্তে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা অদূর ভবিষ্যতে ইতালি, স্পেন, ব্রিটেন কিংবা আমেরিকার মতোই ভয়ঙ্কর রূপ নিতে পারে এদেশে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...