Saturday, March 14, 2026

কম খরচে বেশি টেস্ট, করোনা যুদ্ধে পথ দেখাল আইআইটি দিল্লি

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলায় এবার কোভিড ১৯ টেস্ট কিট বানিয়েছে আইআইটি দিল্লি। আর এই কিট ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অনুমোদনও পেয়ে গিয়েছে। দিল্লি আইআইটির অধ্যাপক ভি পেরুমল জানিয়েছেন, আমরা এই বিষয়ে জানুয়ারির শেষ থেকে কাজ শুরু করেছিলাম যা তৈরি হতে তিনমাস সময় নিয়েছে। আমরা এটি কম খরচে পরীক্ষার উপযোগী করতে চেয়েছিলাম যা অনেক বেশি মানুষের জন্য ব্যবহার করা যাবে।

দিল্লি আইআইটির তরফে যে কিট তৈরি হয়েছে তা হল সোয়াব টেস্টিং কিট। বাণিজ্যিক উৎপাদনের উপযোগী এই ডিভাইস বাজার চলতি যে কোনও কিটের তুলনায় কম দামি। দু’দিন আগেই আইসিএমআর-এর অনুমোদন পেয়েছে কোভিড-১৯ টেস্টের এই কিট। এই কিট তৈরি করেছেন আইআইটি দিল্লির স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের গবেষকরা।

আইআইটি দিল্লির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আইসিএমআর কোভিড-১৯ টেস্ট কিটকে সংবেদনশীলতা এবং নির্দিষ্ট উপযোগিতার ভিত্তিতে অনুমোদন দিয়েছে। দিল্লি আইআইটি প্রথম প্রতিষ্ঠান যারা রিয়েল-টাইম ডায়াগনস্টিক কিট বানিয়ে আইসিএমআরের অনুমোদন পেল। এটি প্রথম কিট যা শরীরে কিছু ইঞ্জেক্ট না করেই ফলাফল দেবে। পরীক্ষার খরচও অনেকটাই কম। যে সময়ে আইসিএমআরের কাছে একাধিক রাজ্য থেকে টেস্টিং কিট নিয়ে নানা অভিযোগ আসছে সেইসময় এই সুখবর মিলল দিল্লি আইআইটির সৌজন্যে। প্রসঙ্গত, ত্রুটিপূর্ণ ফল বের হওয়ার জন্য চিন থেকে আনা র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা স্থগিত রেখেছে আইসিএমআর।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...