Wednesday, April 22, 2026

জুনে শুরু হবে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন

Date:

Share post:

জুনে শুরু হবে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা। লকডাউন শুরু হওয়ায় উচ্চমাধ্যমিকের অধিকাংশ পরীক্ষার খাতা বিতরণ হয়নি। ফলে বাড়িতে থাকলেও খাতা দেখতে পারছেন না শিক্ষকরা। অন্যদিকে স্থগিত হয়ে যাওয়া তিনটি পরীক্ষা হবে ১০ জুনের পর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন স্থগিত হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। স্পষ্টতই, জুলাই মাসের আগে ফল প্রকাশ সম্ভব নয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চারটি আঞ্চলিক অফিসকে রাজ্য সরকার একটি নির্দেশিকা পাঠাচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, ৪ থেকে ১৫ মে-র মধ্যে রেলস্টেশন, থানা এবং ট্রেজারি থেকে আঞ্চলিক অফিসগুলি উত্তরপত্র সংগ্রহ করবে। প্রতিটি গাড়িতে দুজন করে পুলিশকর্মী থাকবেন। ৪ মে থেকে ১০ জুনের মধ্যে প্রধান পরীক্ষকদের কাছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র পৌঁছবে। ৫ দিনের মধ্যে তাঁরা পরীক্ষকদের হাতে খাতাগুলি তুলে দেবেন। পরীক্ষকদের নিয়ে কোনও বৈঠক হবে না। উত্তরপত্র বিলি করার সময় ৫ জনের বেশি পরীক্ষককে একসঙ্গে ডাকা যাবে না বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

Related articles

ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিতে যশকে নিয়ে সিজিও কমপ্লেক্সে নুসরত

বুধের সকালে কলকাতার ইডি (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। রাজারহাটে ফ্ল্যাট প্রতারণা...

মাথা তুলে কথা বলা হয়তো অন্যায়, তাই মাশুল দিতে হচ্ছে : শ্রীজাত

"গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনও পোক্ত তথ্য আমার হাতে নেই। বন্ধুবান্ধব সাংবাদিকদের কাছ থেকে...

পহেলগাম হামলার এক বছর পার, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিতানের পরিবারের 

আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনটা চরম বিভীষিকাময় হয়ে উঠেছিল গোটা দেশের কাছে। চোখের সামনে ভূস্বর্গ...

নজিরবিহীন! ভোররাতে ট্রাইবুনাল নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের 

হাতে আর মাত্র একদিন, তারপরই রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) । তার...