Saturday, April 25, 2026

“ভাষণ না দিয়ে, বাংলার মানুষের দিকে নজর দিন”- মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ধনকড়ের, পাল্টা চিঠি কল্যাণের

Date:

Share post:

করোনা পরিস্থিতির মধ্যেই ফের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করেন রাজ্যপাল। সেখানে তিনি লেখেন, “বাংলার মানুষের দিকে নজর দিন। ভাষণ না দিয়ে তাঁদের যন্ত্রণা কমানোর চেষ্টা করুন”।

একইসঙ্গে নিজের টুইটারে রাজ্যপাল লেখেন, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এটা রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার সময় নয় বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশে ধনকড় সরাসরি লেখেন, “বাহাদুরি না করে পরিস্থিতির ওপর নজর দিন। দোষারোপ করা বা দায় এড়ানোর চেষ্টা না করে মানুষের পাশে দাঁড়ান”।
রাজ্যপালের মতে, এই গভীর সংকটের মধ্যে থেকে মুক্তি পেতে কেন্দ্রে হাত মিলিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে দেশের থেকে রাজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা অসাংবিধানিক ও সময় উপযোগী নয়।
রাজ্যপালের এই আক্রমণের জবাবে তাঁকে চার পাতার চিঠি পাঠান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পদের অপব্যবহার করছেন রাজ্যপাল। একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন তিনি। মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য প্রশাসন যখন লড়াই করছে, তখন রাজ্যকে হেয় করার চেষ্টা করছেন স্বয়ং রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর এই চারপাতা চিঠির চারপাতার জবাব দিয়েছেন জগদীপ ধনকড়।

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...