Thursday, May 14, 2026

স্বাস্থ্য সংক্রান্ত নয়া নির্দেশিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের

Date:

Share post:

স্বাস্থ্য সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। মন্ত্রকের সচিব প্রীতি সুদান ইতিমধ্যেই রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে।
যেখানে উল্লেখ করা হয়েছে-

১. স্বাস্থ্য সংক্রান্ত সব রকম পরিষেবা সহ অন্যান্য রোগের চিকিৎসা চলবে লকডাউন চলাকালীন। বিশেষত বেসরকারি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র এই পরিষেবা দিতে বাধ্য থাকবে।

২. আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী কোভিড -১৯ পরীক্ষা করতে হবে। সরকারি এবং বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পিপিই পরা বাধ্যতামূলক।

৩. কোভিড -১৯ রোগীর চিকিৎসার পর বেসরকারি হাসপাতাল জীবাণুমুক্ত করতে হবে। তবে তা বেশি সময় ধরে করা যাবে না।

৪. Sars Cov 2 চিকিৎসার ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে। তা যথেষ্ট পরিমাণে রয়েছে।

৫. রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে একটা হেল্প লাইন নম্বর তৈরি করতে হবে। যেখানে ফোন করে রোগী বা তার পরিবার স্বাস্থ্য সংক্রান্ত জরুরি তথ্য পাবে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...