Sunday, May 17, 2026

সেতুর উপরে খাবারের আয়োজন, মানবিকতার অনন্য নজির

Date:

Share post:

লকডাউন চলছে। এর মধ্যে প্রায় অনাহারে দিন কাটছে একাংশের মানুষের। তাদের জন্যই সামাজিক দূরত্ব বজায় রেখে তামিলনাড়ুতে খাবারের আয়োজন করা হয়েছে। রাজ্যের ত্রিচির কাবেরী সেতুতে প্রতিদিন পাত পেড়ে খাচ্ছেন শতাধিক মানুষ।

জেলাশাসক জানান, কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিযায়ী শ্রমিকদের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রয়োজন ছিল বড় জায়গার। তাই সেতুতে এই আয়োজন। খাবারের সময়গুলো শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছে। যেমন- সকাল সাড়ে আটটায় প্রাতঃরাশ, দুপুরের খাবার ১টায়, বিকেল ৬টায় চা খাওয়ানো হয়, রাত ৮টায় রাতের খাবার। যারা খাবারের খোঁজে আসেন তাঁদের মধ্যে শ্রমিক, গৃহহীন, ভিক্ষুকদের সংখ্যাই বেশি।

প্রসঙ্গত, লকডাউনের জেরে তামিলনাড়ুতে আটকে বহু শ্রমিক। টাকার অভাবে সমস্যর মুখে পড়েছেন তাঁরা এবং রাজ্যের বহু মানুষ। তবে শহরের কমিশনার জানান, যাঁদের খাবারের আয়োজন করা হয়েছে তারা এই শহরের বাসিন্দা। লকডাউনের জেরে অসহায় অবস্থা তাদের। এই অবস্থায় পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। সামাজিক দূরত্ব বজায় রেখেই খাবার দেওয়া হচ্ছে তাদের। সেতুর উপরেই চক দিয়ে স্থানগুলি আলাদা করে চিহ্নিত করে রাখা হয়।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...