Monday, May 18, 2026

টিকিয়াপাড়া: কটাক্ষ দিলীপের, রাজনীতি বন্ধের ডাক মমতার

Date:

Share post:

হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশ নিগ্রহের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, হাওড়ায় যেভাবে পুলিশকে মারধর করা হয়েছে, তাতে কি পুলিশের মনবল বজায় থাকবে? ওই ধরনের নিগ্রহের পরে তাঁদের দিয়ে মার্চপাস্ট করিয়ে করানো হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। আর এই ঘটনায় প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী প্রশাসক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, হাওড়ার ঘটনা এত বেশি প্রভাব ফেলেছে, যার ফলে মুখ্যমন্ত্রীকে নিজে রাস্তায় নামতে হয়েছে। টিকিয়াপাড়া ভিডিও প্রকাশ্যে এসে যাওয়ার জন্য পুলিশ আধিকারিককে বদলি করা হল বলে অভিযোগ করেছেন দিলীপ।

যদিও এর আগেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী টিকিয়াপাড়ার ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি জানান, এই ঘটনায় কঠোর পদক্ষেপ করেছে সরকার। ইতিমধ্যেই দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও এই ঘটনাকে হাতিয়ার করে সরকারের সমালোচনা করতে চাইছে বিরোধীরা।
এদিন দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন, সত্য চাপা দিতে ভয় দেখাচ্ছে সরকার। হাসপাতলে মৃতদেহ জমা হচ্ছে। তিনি বলেন, এইসব খবর যাতে বাইরে না আসে সেই কারণেই মোবাইল ফোন নিয়ে হাসপাতালে ঢোকা নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ। তাঁর মতে, সত্য জানতে সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁদের ডেকে নিয়ে গিয়ে 12 ঘণ্টা জেরা করা হচ্ছে।

তিনি বলেন, এই সময় মুখ্যমন্ত্রী বিরোধীদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছেন। অথচ করোনা পরিস্থিতির একেবারে প্রথম দিকে একবার বিরোধীদের সঙ্গে বৈঠক করার পরে আর তাঁদের সঙ্গে তিনি কথা বলেননি। এমনকী মুখ্যমন্ত্রী ফোন ধরেন না বলেও অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। তাঁর কথায়, যদি সহযোগিতা চাইতেন বিরোধীদের তাহলে কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কোনও দিশা কমিটি নেই।
রেশন দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রেশন না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছে রাজ্যবাসী। সেটাকে বিজেপির উস্কানি বলে দেখাতে চাইছে রাজ্য সরকার। বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বাড়িতে আটকে রাখা হচ্ছে। এমনকী তাঁদের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

Related articles

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...