Sunday, May 10, 2026

অমানবিক কোচবিহার! জরুরি পরিষেবায় নিযুক্তদের বাড়িতে ঢুকতে বাধা

Date:

Share post:

পুলিশ-প্রশাসনের তরফ থেকে বারবার আবেদন জানানো সত্ত্বেও জরুরি পরিষেবায় জড়িত ব্যক্তিদের বাড়িতে ঢুকতে বাধা। শনিবার কোচবিহারের গুঞ্জবাড়ি সংলগ্ন মান্টু দাস পল্লি এলাকায় জরুরি পরিষেবায় জড়িত দুই তরুণী নাইট ডিউটির পরে বাড়ি গেলে ঢুকতে বাধা দেন বাড়িওয়ালা এবং প্রতিবেশিরা। তাঁরা ২জন কলকাতা থেকে আসা ছাত্রছাত্রীদের কোয়ারান্টাইন সেন্টারের বাইরে কর্মরত ছিলেন। অবশেষে ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ মুখোপাধ্যায় এলাকায় গিয়ে দুই তরুণীকে বাড়িতে ঢুকিয়ে দেযন। বাড়ির মালিকও পাড়া-প্রতিবেশীদের কড়া ভাষায় জানিয়ে দেন, জরুরি বিভাগে যুক্ত যে সমস্ত মানুষ রয়েছেন তাঁদের সহযোগিতা না করলে সকলের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি তিনি এলাকার মানুষদের নিজের ফোন নম্বর দেন। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল জানান, সিভিল ডিফেন্সে কর্মরা দুই তরুণীকে পাড়ায় প্রবেশ করতে বাধা দেয় এই খবর পান তিনি। তৎক্ষণাৎ আধিকারিকরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোনও মানুষ যদি বাধা দেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...