Saturday, May 30, 2026

করোনার কোপে দুর্গা পুজো? গুজব উড়িয়ে তথ্যচিত্র!

Date:

Share post:

বলিউড-টলিউডের পর এবার কলকাতার পুজো উদ্যোক্তারা ঘরে বসেই বানিয়ে ফেললেন সাড়ে ৩ মিনিটের তথ্যচিত্র। কলকাতা পুজো কমিটির সংগঠন “ফোরাম ফর দুর্গোৎসব”। প্রায় ২৬ টি বড় বড় পুজো কমিটির কর্তারা অভিনয় করেছেন এই তথ্যচিত্রে। নিজের বাড়িতে থেকেই তাঁরা অভিনয় করেছেন। আর তা ঘরে বসেই কম্পোজ করেছেন টালা বারোয়ারি উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য।

তথ্য চিত্রের সম্পূর্ণ ভাবনার রূপায়ণ করেছেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের অঞ্জন উকিল ও ফোরাম ফর দুর্গোৎসবের কর্তাব্যক্তিরা। কলকাতার পুজো হবে কী হবে না এই নিয়ে জল্পনার অন্ত নেই।

করোনার তোপে কি পঞ্চাশ হাজার কোটি টাকার এই শিল্প মাঠে মারা যাবে? কত শতাংশ বাজেট কমাচ্ছেন বিগ বাজেটের পুজো কমিটিগুলি? শহরের আনাচে-কানাচে কান পাতলেই এরকমই নানান জল্পনা শোনা যাবে । সেই জল্পনার উত্তর দিতেই এই তথ্যচিত্র বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...